← সব লেখা

খাবার

ভাত ছাড়তে হবে না, প্লেটটা বদলান

প্লেটের অর্ধেক সবজি, এক-চতুর্থাংশ মাছ বা ডাল, আর এক-চতুর্থাংশ ভাত রাখুন। আমাদের খাবারে মেনে চলার সহজ একটা নিয়ম।

ফারহানা চৌধুরী · ২ নভেম্বর, ২০২৬ · ৬ মিনিটে পড়া

ডায়াবেটিস ধরা পড়লে অনেকেই প্রথমে ভাত একেবারে বাদ দেন। কয়েক সপ্তাহ পর আবার আগের মতো খেতে শুরু করেন। বরং কতটা ভাত খাচ্ছেন আর সঙ্গে কী খাচ্ছেন, সেটা বদলান। এই অভ্যাস ধরে রাখা সহজ।

প্লেটের নিয়ম

প্লেটের অর্ধেক ভরুন লাউ, পটল, শাক, শসার মতো সবজি দিয়ে। এক-চতুর্থাংশে মাছ, মুরগি বা ডাল। বাকি এক-চতুর্থাংশে ভাত — মোটামুটি এক কাপ।

আগে সবজি আর মাছ খান, ভাত শেষে। একই খাবারে সুগার কম বাড়ে।

লাল চাল কি ভালো?

লাল চাল বা ঢেঁকিছাঁটা চালে আঁশ বেশি, তাই সুগার ধীরে বাড়ে। তবে পরিমাণ বেশি হলে লাভ থাকে না।

লিখেছেন

ফারহানা চৌধুরী

পুষ্টিবিদ

এই লেখা সাধারণ তথ্যের জন্য। নিজের ওষুধ বদলানোর আগে ডাক্তারের সঙ্গে কথা বলুন।